এবার কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির রাষ্টীয় টেলিভিশনের খবরে এমন তথ্য দিয়েছে। এর আগেও ইসলামী প্রজাতন্ত্রটির বহু সরকারি কর্মকর্তা প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
টেলিভিশনের খবরে বলা হয়, আলি লারিজানি কোভিড-১৯ রোগে পজিটিভ নিশ্চিত হওয়ার পর তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। তার চিকিৎসা চলছে।
দেশটিতে বৃহস্পতিবার করোনায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। এতে সেখানে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৬০ জন। আর আক্রান্ত হয়েছেন ৫০ হাজার।
বার্তাবাজার/কে.জে.পি