সাতক্ষীরায় জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। মৃত কলেজছাত্র সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
ওই কলেজ ছাত্রের মা জানায়, ৬-৭ দিন ধরে জ্বরে ভুগছিল ওই কলেজছাত্র। গ্রাম্য ডাক্তারের থেকে ওষুধ খাওয়ানো হলেও সে সুস্থ হয়নি। বৃহস্পতিবার রাতে সে মারা যায়। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয় বলেও জানায় মৃত কলেজছাত্রের মা।
জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ঘটনাটি জানার পর ওই কলেজছাত্রের বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া আইইডিসিআরের সঙ্গে কথা বলেছি। নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।
মুখ দিয়ে রক্ত উঠেছে এটা একটু ভয়ের। তবুও এখনই এটি করোনা কিনা সেটি বলা সম্ভব নয় বলে জানান সিভিল সার্জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস