এপ্রিলের শেষে বিশ্বজুড়ে নিয়ন্ত্রণে আসবে করোনা ভাইরাস!

গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়তে থাকে করোনাভাইরাস। ইতোমধ্যে ২০৪ টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত গবেষণা চলছে। তবে এ ভাইরাস নিয়ে আশার কথা জানালেন চীনের স্বনামধন্য শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান।

চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপ্রিলের শেষের দিকেই নিয়ন্ত্রণে চলে আসবে কোভিড-১৯।

জুং নানশান বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে, চলতি মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে। তবে আগামী বসন্তে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বাধীন দল করোনাকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই তার মন্তব্যকে গুরুত্ব সহকারে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫৩ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ১২৬ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর