নভেল করোনা ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গেছে ফ্রান্স। দেশটিতে ১ দিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৩৮৭ জন।
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি