মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। চীন ভাইরাসটিকে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারলেও সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪ টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যঅ ১০ লাখ ১৫ হাজার ৬৮৩ জন।

এই মুহূর্তে করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। যেখানে উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৫শ ৮৯ জন আক্রান্ত হয়েছে, সেখানে চীনের অনেক পর আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র মৃত্যু এবং আক্রান্তের সংখায় চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৩শ ৯৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৮শ ৮জন।

যুক্তরাষ্ট্রের পর এ ভাইরাসে আক্রান্তের সংখায় দুইয়ে রয়েছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২শ ৪২ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের এ দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে ১৩ হাজার ৯শ জনেরও বেশি মারা গেছে। একদিনেই প্রাণহানির ঘটনা ঘটেছে ৭শ ৬০জন।

ইউরোপের আরেক দেশ স্পেনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ১শ ৬ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪শ ৯ জন।

এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৩শ ৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১শ ৫জন।

বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় নারায়ণগঞ্জের ১ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আইইডিসিআরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে প্রাণঘাতী আক্রান্তের সংখ্যা ৫৬ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর