লক্ষণ প্রকাশের আগেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা, স্বীকার করলো চীন

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ভাইরাসে আক্রান্ত হলে কিছু উপসর্গ দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিভাগের এক গবেষণায় বলা হয়েছে, আক্রান্ত রোগীর মধ্যে লক্ষণ প্রকাশের আগেই অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পাবার আগেই শ্বাসযন্ত্রের মাধ্যমে বা পরোক্ষভাবে তা নতুন বাহকের মাঝে ছড়িয়ে পড়ে।

গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, শুধুমাত্র আক্রান্তদের সাথে অন্যদের চলাচল কমিয়ে দিলেই যে এই মহামা’রী রো’ধ করা সম্ভব এমনটি নয়। কারণ, লক্ষণবিহীন ব্যক্তিদের দ্বারাও এই রোগ ছড়ায়।

শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। অথচ কোনও উপসর্গ নেই। কাশি, সর্দি, গলা ব্যথা, জ্বর কিছুই নেই। তবুও করোনা টেস্টে পজিটিভ হচ্ছে কারো কারো। আর এতদিন পর্যন্ত এই ধরণের উপসর্গহীন করোনা রোগীদের কথা স্বীকার করেনি চীন। কিন্তু এবার চীনের প্রশাসন এমন রোগীদের অস্তিত্বের কথা স্বীকার করে নিল।

জানা গেছে, উপসর্গহীন করোনায় চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। ফলে নতুন করে উদ্বেগ বেড়েছে চীনের প্রশাসনের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ১৩০ জনের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। উপসর্গহীন করোনায় আক্রান্তদের কথা গোপন করেছিল চীন। বারবার তারা মোট করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা প্রকাশ করছিল। কিন্তু কিছুতেই উপসর্গহীন করোনায় আক্রান্তদের সংখ্যা জানায়নি।

এতদিনে চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তাদের দেশে মোট উপসর্গহীন করোনায় আক্রান্ত রয়েছেন ১ হাজার ৩৬৭ জন। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে কমিশন। যদিও চীনের প্রকাশ করা এই সংখ্যাটা নিয়েও সংশয় রয়েছে। কারণ আগেরদিনই তারা জানিয়েছিল, উপসর্গহীন করোনায় আক্রান্তদের সংখ্যা ১ হাজার ৫৪১ জন। এর মধ্যে ২০৫ জন অন্য দেশ থেকে করোনা আক্রান্ত হয়ে চীনে ফিরেছিলেন। তবে চীন এখন জানিয়েছে, ৩০২ জন সুস্থ হয়েছে। তাই তাদের তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর