রাতের আঁধারে গোপনে ত্রাণ পৌঁছে গেল ঘরে

দরিদ্র মানুষের সম্মানের কথা চিন্তা করে রাতের আঁধারে গোপনে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন
মক্কা আওয়ামী পরিষদ -এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল মিয়া

বড়হাতিয়ার নিজ গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় এসব ত্রাণ সামগ্রী। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর কষ্ট দূর করতে এ ত্রাণ বিতরণ কর্মসূচি।

করোনা ভাইরাস পরিস্থিতিতে গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করা দরকার এমন চিন্তা থেকে ত্রাণ বিতরণের এ উদ্যোগ নেন বলে জানান তিনি। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ।।

প্রচার বিমুখ মোহাম্মদ ইকবাল মিয়া জানান, যাদের ত্রাণ দেওয়া হচ্ছে তাদের কোনো ছবি তোলা বা নাম প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ।

ত্রাণ গ্রহিতাদের একজন বলেন, সে চুপিচুপি আমাদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। সে আমাদের সম্মানের কথা চিন্তা করেছে এটা অনেক ভাল লেগেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর