অরণ্য স্মৃতি
তৌহিদুল হক
যত ব্যথা তত শিক্ষা, তবুও হয় না অভিজ্ঞতা
ধীরে ধীরে মন, আরো পেতে চায়-
নব বসন্তের উদ্দীপনায়। আজও খুঁজি সেই পথ
যেখানে পাতা কথা কয়।
গাছের শুকনো পাতাটাও বলে, একা কেন?
অরণ্য বসন্তে একা, একা দুঃখের উৎসব-
প্রতি পায়ে কুঁড়িয়ে পেতে চাই হারানো স্মৃতি- শৈশব
যেথায় একা নয়, দু’জন মিলে এক হয়।
বহু পুরোনো অরণ্য, স্বাক্ষী আজও
যে সকল পাতা ঝরেছে, চোখের সামনে,
পড়েছে গায়, আলতো আদর মেখেছে
শরীর উন্মাদনায়।
আজও খুঁজি সেই অরণ্য, যেখানে
পাতা কথা কয়।
উল্লেখ্য, তৌহিদুল হক একজন শিক্ষক, কবি ও কথাশিল্পী। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া গ্রামে তার জন্ম। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একজন অপরাধ গবেষক।
বার্তা বাজার/এম.সি