সরকারের বরাদ্দ দেওয়া ত্রাণ বৃহৎ এই জনগোষ্ঠীর জন্য অপ্রতুল। বিভিন্ন দাতাগোষ্ঠী ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখলেও সেই ত্রাণ গ্রামের প্রত্যান্ত অঞ্চলে পৌঁছায় না।
পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে লোহাগাড়া সাংবাদিক ফোরামের প্রচেষ্টায় উপজেলার প্রত্যান্ত অঞ্চলে ৫০৬ অসহায়, দিনমজুর পরিবারে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে করে। প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ, সাবান।
মানবিক এই কাজে অংশ গ্রহণ করেন বাংলাদেশে সেনবাহিনী কক্সবাজার সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আলী বশীর, ক্যাপ্টেন শফিকুল ইসলাম, থানা ওসি জাকির হোসেন মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাই চৌধুরী সহ প্রমুখ।
সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক এম এম আহমদ মনির, সদস্য সচিব অধ্যাপক আবদুল খালেক, সদস্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, মনির আজাদ, আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, মারুফ খান, মুজাহিদ হোসাইন সাগর, জমির উদ্দিন, এরশাদ আলম, এম এ এইচ রাব্বি, আরিফুল ইসলাম রিফাত, আবদুল করিম, ওয়াহাব ও বজল আহমদ।
কেএ/বার্তাবাজার