ভেদরগঞ্জে দোকান খোলা রাখায় ৪ দোকানীকে জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে রামভদ্রপুর বাজার,রামভদ্রপুর বাজারের পূর্ব পাশে ইটের ভাটা সংলগ্ন এলাকায়, রামভদ্রপুরের কোকোলা মসজিদ সংলগ্ন এলাকায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ০৪ জনকে ১৭০০/ এক হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতা করে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর