সামাজিক যোগাযোগ মাধ্যমে অভাবী বিধবা মহিলার তার দুই কন্যা নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে এ খবর শুনেই বৃহস্পতিবার সকালে তার পাশে গিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
অভাব কাকে বলে এ বাড়িতে গিয়ে দেখেছি লিখে মহিলার দুই কন্যা সহ ছবি তোলে সাহায্য আবেদন করেন ঘাটাইল উপজেলার শাহপুর গ্রামের শিক্ষক খালিদ হাসান খোকন। অসহায় বিধবা মহিলার বাড়ি পাথাইলা পাড়া শাহপুর গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টটি দেখেই ইউএনও ছুটে যান তার বাড়ি। পরে সে তার হাতে বিশ কেজি চাল ও কিছু নগদ টাকা প্রদন করেন।
মহামারী করোনাভাইরাস জনিত দূর্যোগ পরবর্তী তাকে অন্যান সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করা হবে।অসহায় বিধবা মহিলার নাম সাথী (৪৫) সেও বর্তমানে প্যারালাইজড। বেশ কয়েক বছর আগে তার স্বামী শহিদুল ইসলাম মারা গিয়েছে। চার মেয়ের মধ্যে দুটির বিয়ে দিয়েছে।
অপর দুই মেয়ে নিয়ে বর্তমানে তার সংসার এরা কেউ কর্মক্ষম হয়নি। দুজনই হাই স্কুলে পড়ে। একজন দশম শ্রেণি ও অপরজন ষষ্ট শ্রেণীতে পড়ে। এসময় সমাজপতিদের কাছে দুই মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে সাহায্য প্রার্থণা করেছেন অসহায় বিধবা সাথী বেগম (৪৫)।
বার্তাবাজার/এমকে