চৈত্রের কালবৈশাখী কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

কালববৈশাখীর আচমকা তান্ডবে প্রাণ হারিয়েছে ইয়াসমিন (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। একই সাথে গুরুতর আহত হয়েছে দুইবোন রত্না (১৫) ও হাসি (৮)। নিহত ইয়াসমিন নরসিংদী শহরের বানিয়াচল বালুরচর এলাকার ইয়াসিন মিয়ার মেয়ে। স্থানীয় বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো সে।

নিহতের পিতা ইয়াছিন মিয়া জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে একসাথে ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলো। হাচমকা আসা ঝড়ে ঘরের উচুঁ দেয়াল ধ্বসে পড়ে যায় তার ৩ মেয়ের উপর। দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর ২ বোন গুরুতর আহত হয়।

এছাড়াও নরসিংদীতে কাল বৈশাখীর তান্ডবে ব্যবক ক্ষয়ক্ষতি হয়েছে। ২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল সারা এলাকায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর