মানিকগঞ্জের ঘিওরে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ৪৫০ হতদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ হতে করোনা ভাইরাসে এই দুর্যোগে ত্রান বিতরণ করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫ টায় নালী ইউনিয়নের উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রান বিতরণে প্রতিটি পরিবারের জন্য ১০কেজি চাল, নগদ ২৫০ টাকা করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ,উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার