সৌদি আরবে আইসোলেশনে বাংলাদেশীর মৃত্যু

করোনা সন্দেহে আইসোলেশনে থাকা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর গ্রামের আব্দুল মান্নান (৪৫) নামের সৌদি এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সৌদি আরবের মদিনার একটি হাসপাতালে ৫ দিন আইসোলেশনে থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত আব্দুল মান্নান উপজেলার চান্দহর ইউনিয়নের আব্দুল জলিলের পুত্র।

তিনি পিতা-মাতা, স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর ফুফাতো ভাই রমজান আলী নিশ্চিত করেছেন। রমজান আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর যাবৎ তিনি সৌদি প্রবাসী হিসেবে মদিনা¯’
একটি মসলার দোকানে কাজ করতেন।

তার পিতা-মাতা গ্রামে এবং স্ত্রী-পুত্র সাভার রেডিও কলোনী একটি বাসায় থাকেন বলে জানা যায়। এক সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে মদিনা¯’ একটি হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্খয় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। তার সৌদি আরবে মৃত্যু হলে তাকে যেনো সেখাইে দাফন করা হয়। এমন নছিহত করে গেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুর সংবাদে পরিবার ও আত্বীয়-স্বজনের মাঝে বইছে শোকের ছায়া।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর