ফরিদপুরে ৪টি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিলেন প্রশাসন

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের ভারদি বাজারের পাশে সরমানদিয়া গ্রামের কুমার নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।

জানা যায়, বেশ কিছুদিন ধরে কুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিল সরমানদিয়া গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী রেজাসহ অন্যরা।

স্থানীয় কয়েকজন জানান, দিনে ও রাতে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছিল ব্যবসায়ীরা। ড্রেজারের শব্দে রাতে ঘুমাতে পারি না।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় ড্রেজার মালিক ও তাদের কর্মচারীরা পালিয়ে যায়।

কয়েকজন ড্রেজার মালিক বলেন, নদী খনন কাজের সুপার ভাইজার ইমারত হোসেন বালু উত্তোলনের পাশ এনে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে প্রতি ড্রেজার থেকে ১০ থেকে ১২ হাজার করে টাকা নিয়েছে এবং বলেছে বালু উত্তোলন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, বালু ব্যবসায়ীরা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল। যখন ঘটনাস্থলে যায় তখন সবাই পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলন করায় এসব অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর