দেশে করোনাভাইরাস রোধে দেশব্যাপী অঘোষিত লকডাউন চলছে। এমন পরিস্থিতি বিবেচনায় সিলেটে ১৮ পরিবারের বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে মেয়র পত্নী সামা হক চৌধুরী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় নিম্নআয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নিম্নআয়ের শ্রমজীবি-কর্মহীন ১৮ পরিবারের প্রায় এক লাখ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তিনি।
তিনি আরও জানান, এরই পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলোনী মালিকদের ভাড়া মওকুফের আহ্বানন জানান। সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে আমার কলোনীর প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ মহামারির সময়ে নিম্নআয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সিলেট নগরের বাসা/কলোনী মালিকদের প্রতি আহ্বান জানান সামা হক চৌধুরী। তিনি বলেন, এই মর্মবাণীকে সত্যে পরিণত করতে সবাইকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষ মানুষের জন্য।
বার্তাবাজার/এমকে