হটলাইনে কল দিলেই খাবার পৌছে দিবে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ

করোনা ভাইরাসে সারাদেশেই একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় অনেক কর্মজীবি মানুষ ভোগছেন খাদ্য সংকটে। কিন্তু লজ্জায় চাইতে পারছে না সহায়তা। তাদের কথা ভেবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করেছে হটলাইন সেবা।

০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ নাম্বার দুটোতে কল দিলে ডিএসসিসির কর্মকর্তারা পৌছে দিবেন খাদ্য সামগ্রী।

ইতোমধ্যেই ৫০ হাজার মানুষের খাদ্য সরবরাহের কার্যক্রম শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি ওয়ার্ডের লোকদের তালিকা করা হচ্ছে। এই হটলাইন দুটো চালুর আরেক কারণ হলো যাতে কেউ তালিকা থেকে বাদ পড়লেও অন্তর্ভুক্ত হতে পারে।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন গণমাধ্যমকে বলেন, মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রীর সহায়তা নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। কিন্তু এসবের মাঝেও ভুলক্রমে কেউ যদি বাদ পরে যায়, কিংবা লজ্জায় না বলতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর