চলমান করোনা সংকটে ১ লাখ নিম্ন আয়ের পরিবারকে ১৫০০ টাকা করে দিবে বেসরকারি সংস্থা ব্র্যাক। বৃহস্পতিবার (২ এপ্রিল) মহাখালীস্থ ব্র্যাক কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে দুই সপ্তাহের জন্য এই নগদ সহায়তার ঘোষণা দেন সংস্থার নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
আসিফ সালেহ জানান, “ছিন্নমূল, অতিদরিদ্র ও দিনমজুর- এই রকম এক লাখ পরিবারকে আমরা চিহ্নিত করেছি। আগামী দুই সপ্তাহ জরুরি ভিত্তিতে নগদ সহায়তা তাদেরকে দেব, যাতে দুই সপ্তাহ, তাদের খাদ্য নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে, সেটা থেকে মুক্ত থাকতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা হিসাব করে দেখেছি, যেহেতু বাজার এখনও খোলা আছে, নগদ দেওয়াটা সবচেয়ে বেশি সহজ এবং এটা তারা তাদের মত করে খরচ করতে পারবেন। এক্ষেত্রে সাড়ে সাতশ টাকা একটি চার সদস্যের পরিবারের জরুরি কিছু খাবারের জন্য খরচ হয়। সে হিসাবে আমরা ১৫০০ টাকা করে এক লাখ পরিবারকে দিচ্ছি।”
বার্তাবাজার/এসজে