মহামারি করোনায় বন্ধ বেশিরভাগ অফিস। ঢাকার রাস্তা পুরোটাই ফাঁকা। নেই আগের মত যানজট। কিন্তু এবার ফাঁকা রাস্তাতেও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে নাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছে।
ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর এলাকার সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, গাড়ি দুটির একটি হচ্ছে মাইক্রোবাস যার নাম্বার ঢাকা-মেট্রো-গ-১১-৮৯২২ অপরটি হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটি পিকআপ ভতান যারা নাম্বার ঢাকা-মেট্রো-ঠ-১১-১৫০৬।
বিকালে পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরগেট থেকে শেরেবাংলা নগরের দিকে প্রবেশের সময় নতুন বাইপাস রোডের মুখে বিজয় সরণির দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হয়। গাড়ি দুটি জব্দ করে শেরে বাংলা নগর থানায় দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে