সিরাজদিখান প্রেসক্লাবকে গোলাম সারোয়ার কবীরের করোনা ভাইরাস প্রতিরোধের সামগ্রী প্রদান
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
সিরাজদিখান প্রেসক্লাবে আজ ২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় সময় করোনা ভাইরাস প্রতিরোধের মাক্স হ্যান্ড গ্লাভস স্প্রে মেশিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের ফটো সাংবাদিক ছাগির আহমেদ মাসুম, বার্তা বাজার প্রতিনিধি মো মিজানুর রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ।
কেএ/বার্তাবাজার