করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ লাশের ব্যাগ, আরও আসবে ৫০ হাজার!

মহামারি করোনা ভাইরাস সবচেয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ১ হাজার। মারা গেছে ৫ হাজারেরও বেশি মানুষ। মূমুর্ষ অবস্থায় আছে আরও ৫ হাজার লোক।

হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে করোনায় মারা যাওয়া ব্যাক্তিদের লাশ সামলাতে। এই জটিল অবস্থা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) হাসপাতাল ও মর্গে ব্যবহারের জন্য ১ লাখ লাশের ব্যাগ দিতে প্রস্তুত।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানান হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে। সচরাচর বিদেশে নিহত মার্কিন সেনাদের মরদেহ বহনের জন্য ব্যাগ সরবরাহ করে থাকে ওই প্রতিষ্ঠান। তাদের কাছে বিপুল পরিমাণ ব্যাগের চাহিদার কথা জানানো হয়েছে। তবে ওই প্রতিষ্ঠান থেকে চাহিদামাফিক ব্যাগ সরবরাহ করা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর