হোম কোয়রেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

শরীয়তপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজ থেকে কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ২৪ মার্চ থেকে জেলা প্রশাসনের সহায়তা করতে মাঠ পর্যায়ে কাজ শরু করলেও গত কালকের সরকারের ঘোষণা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের গৃহীত কার্যক্রম আরও জোড়দার করেছে।

জনসচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন হাট-বাজার, বিভিন্ন জনসমাগম রোধে গ্রামীন জনপদের আনাচে কানাচে মাইকিং, পোস্টারিং, কাউন্সিলিং, টহল বৃদ্ধি করাসহ বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও অপরিছন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হ”েছ। করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে যে কোন কঠোর পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন শরীয়তপুরের সেনা ইউনিটের অধিনায়ক

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৬৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এর মধ্যে ৪৮৬ জন অবমুক্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় অবমুক্তি হয়েছেন ৩১ জন । বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে ১৭৬ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর