করোনায় পরীক্ষা ছাড়াই সবাই উঠে যাবে পরের ক্লাসে!

মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা ব্যহত হচ্ছে বলে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিল পরীক্ষা ছাড়াই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী পরের ক্লাসে উঠে যাবে। আনন্দবাজার অনলাইনে এমনই সংবাদ প্রচার করা হয়েছে। এই ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।

ওয়ার্থ আরও জানায়, প্রথম থেকে অষ্টম শ্রেণির পরের শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া বিষয়ে আলোচনা চলছে। ই-মেইল,ওয়েবসাইট এমনকি টেলিভিশনের মাধ্যমেও তা করা সম্ভব্য কি না, সে বিষয়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদন দিলেই তা কার্যকর করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর