অবশেষে চীনে নিষিদ্ধ হলো কুকুর বিড়ালের মাংস!

প্রথমবারের মতো চীনে নিষিদ্ধ্ব করা হলো কুকুর ও বিড়ালের মাংস। দেশটির শেনজেন শহরের কোনো মার্কেটে আর এই দুই প্রানীর মাংস বিক্রি করা যাবে না। করোনা ভাইরাসের সাথে বনয় প্রাণির সম্পর্ক আছে এমনটা জানার পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীন সরকার সকল ধরণের বন্যপ্রাণি খাওয়া ও বিক্রয় নিষিদ্ধ করার পরে শেনজেন শহর কর্তৃপক্ষ ঘোষণা দিল কুকুর বিড়ালও খাওয়া চলবে না।

আমি মে মাসের শুরুতেই এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানা গেছে।

চীনের হিউম্যাইন সোসাইটি ইন্টারন্যাশনাল জানাচ্ছে প্রতি বছর ৩ কোটি কুকুর মারা হয় শুধু এশিয়াতে। শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই এটা করা হচ্ছে। প্রাণিদের অধিকার বিষয়ক এই সংগঠনটি চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর