করোনা সন্দেহে আইসোলেশনে এক পুলিশ সদস্য

বাগেরহাট সদর হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে ২২ বছর বয়সী এক পুলিশ সদস্যকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জ্বর, সর্দি,কাশি নিয়ে হাসপাতালে আসলে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে ভর্তি করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট শহরের ওই পুলিশ সদস্যের শরীরের সাতদিন ধরে জ্বর, সর্দি ও কাশি থাকায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পুলিশ সদস্যেকে অতিরিক্ত সর্তকতার জন্য আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত কিনা তা রিপোর্ট পেলে জানা যাবে।

এদিকে এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ৩ জন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন বলে তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর