চারিদিকে করোনা ভাইরাস আতংকে মানুষের আর্তনাদে গোটা পৃথিবীর আকাশ ভারী। আর এই করোনায় আক্রান্ত হওয়ার হতাশায় ব্রঙ্কসে করণা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ৩১ মার্চ রাতে ওই ব্যক্তি পুলিশের গুলিতে মারা যাওয়ার চেষ্টা করেন।
নিউইয়র্ক পুলিশ জানায়, ইমার্জেন্সি হটলাইন ৯১১ এ ফোন করে ওই ব্যাক্তি কল করে পুলিশ ডাকে। পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই তিনি পিস্তল ও ছুরি নিয়ে পুলিশকে আক্রমণ চালাতে চাইলে তারা আত্মসমর্পনের আহবান জানায়। কিন্তু পুলিশের কথা আগ্রাহ্য করে ওই ব্যাক্তি এগিয়েই যাছিলেন। ত্রাই বাধ্য হয়ে পুলিশ দুটি গুলি করলে তিনি আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ওই ব্যাক্তি জানান, তিনি সম্প্রতি করোনা টেস্ট করে পজেটিভ ফল পেয়েছেন। তাই আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের চিফ টেরেন্স মোহনাহন জানান, ‘গত ৩০ মার্চ ওই ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁর ওজন বেশি, ডায়াবেটিস আছে। এই হতাশায় তিনি মরে যেতে চেয়েছিলেন। এ কারণে তিনি চেয়েছিলেন পুলিশ যেন তাঁকে গুলি করে হত্যা করে।’
বার্তাবাজার/এসজে