দেশের করোনা পরিস্থিতির কারনে দুর্যোগপূর্ণ মূহুর্তে দরিদ্র অসহায় দিনমুজুর সাধারন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের জন্য সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার পরিবার। জেলার বিভিন্ন উপজেলাতে জনপ্রতিনিধিদের মাধ্যমে পর্যায়ক্রমে নিত্য প্রয়োজনিয়ো খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন দরিদ্র পরিবারের মাঝে।
বৃহপতিবার দুপুরে পাবনা সুজানগর উপজেলার এম এস কলেজ মাঠে তালিকার মাধ্যমে পাঁচহাজার দরিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনিয়ো খাদ্য সাগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা উম্মে তাবাসুম প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায়ে রেখে সারিবদ্ধভাবে প্রতিটি পরিবার সদস্যদের তালিকার মাধ্যমে ৫দিনের সমসপরিমান খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে চাউল, তেল, ডাউল, আটা, আলু, চিনি, লবন ও সাবান । দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের ত্রান কর্মসূচির পাশাপাশি বেসরকারি উদ্যোগে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বার্তা বাজার / ডাব্লিও.এস