হতদরিদ্র পরিবারের মাঝে চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

“করোনায় আতঙ্কিত নয়, সতর্ক থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ এর নিজস্ব অর্থায়নে ৩০০ হতদরিদ্র খেটে খাওয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত এ ত্রাণ সমগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি নয়টি ওয়ার্ডে উপস্থিত থেকে নিজে হাতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যতই কষ্ট হোক দেশ ও দেশের মানুষের স্বার্থে বিনা প্রয়োজনে ঘরের বাইরে হবেন না । মনে রাখবেন অসতর্কতা আপনার পরিবার, প্রতিবেশি ও সর্বপরি দেশের জন্য বয়ে আনতে পারে ভয়াবহ পরিস্থিতি। ঠিক সেভাবে আপনার একটু কষ্টই এনে দিতে পারে দেশের সাফল্য।

তার ত্রাণ সমগ্রীর মধ্যে ছিলো পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৩০০ গ্রাম রসুন ও ১ টা সাবান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ১নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ গাজী, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান, ৫ নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম লাকি, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ডাক্তার আনিসুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মফিজুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মোশারফ হোসেন নিউটন।

এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আকরাম হোসেন তুহিন, জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান বেলাল, মোঃ রেজাউল ইসলাম, আবু বাকার সিদ্দিক প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর