টাঙ্গাইলের ঘাটাইলে আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে দরীচৈথ্রট্র গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত বায়েজিদ উল্লাহ’র ছেলে।
ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই)মোঃ রেজাউল করিম জানায় নিহত আব্দুর রশিদ প্রায় ২ বৎসর যাবৎ মানসিক সমস্যায় ভোগছিলেন। ভোর বেলায় নামাজ পড়তে গেলে আর বাড়ি ফিরে আসে নি।সকালে রায়েজ উদ্দিনের পুকুর পাড়ে ঝুলন্ত লাশ দেখতে পেলে এলাকা বাসী পুলিশ কে খবর দেয়।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ এ ঘটনায় থানায় অপমৃত্যু মামালা হয়েছে’
বার্তা বাজার / ডাব্লিও.এস