সারা বিশ্বে করোনা ভাইরাস ( কভিড-১৯) ভয়াবহ রূপ ধারণ করায় এ ভাইরাসের সংক্রমণে রোগীর সংখ্যা দিন-দিন বাড়ছে। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত ও রোগীর সংখ্যা বাড়ায় সরকারী নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে পঞ্চগড়ে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন হাটে-বাজারে যৌথভাবে এ তৎপরতা চালায় তারা।
এ সময় তারা মাইকিং করে বলেন অযথা বাইরে ঘোরাফেরা না করে প্রয়োজনীয় কেনাকাটা করে দ্রুত বাসায় চলে যান। নিত্য-প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য কোন দোকান খোলা রাখা যাবেনা।কেউ যদি সরকারী নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘোরাফেরা করে ও দোকানপাট খোলা রাখে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পঞ্চগড় জেলার আরডিসি কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদকসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
বার্তা বাজার / ডাব্লিও.এস