করোনা : প্রতি উপজেলা থেকে দুইজনের নমুনা সংগ্রহের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
প্রতি উপজেলা থেকে অন্তত দুইজনের নমুনা সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন
ডা. মো. হাবিবুর রহমান বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় ও ঢাকাসহ প্রত্যেকটা বিভাগীয় পরিচালকবৃন্দ ও সকল সিভিল সার্জনের নির্দেশনা দেয়া হয়েছে; যেনো আজকের মধ্যে প্রতিটি উপজেলায় থেকে কমপক্ষে অন্তত ২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেই সঙ্গে আজকের দিনের মধ্যে ১ হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং পরীক্ষা করতে পারি।
বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস