কুড়িগ্রামে ট্রাকচাপায় রিকশা চালক নিহত

কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ৎ

নিহত রিক্সা চালক জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের মৃত ইয়াজ উদ্দিনের পুত্র সাইফুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১ দিকে কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় দ্রুত গতির একটি ট্রাক রিকশা চালককে চাপা দিয়ে ঘটনা স্থলে থেকে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর