লক্ষ্মীপুরে জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই বৃদ্ধের বাড়িসহ ১৫টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। লক্ষীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এগুলো করোনা উপসর্গ হওয়ায় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ওই বাড়ি লকডাউন করে দিয়েছে। ওই বাড়িতে ৯টি পরিবার থাকে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত সবগুলো পরিবার লকডাউনে থাকবে।
সদর মডেল থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা যাওয়ার কারনে স্বাস্থ্য বিভাগরে সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছ।
জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার বলেন, ওই বৃদ্ধের জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। তবে করোনা ছিল কি না তা বলা যাচ্ছে না।
বার্তা বাজার / ডাব্লিও.এস