দেশে আরও দুইজন করোনা রোগী শনাক্ত, মোট ৫৬

গত ২৪ ঘন্টায় দেশে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে ৫৬ জন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমানG

এর আগে গতকাল বুধবার (০১ এপ্রিল) আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর