লকডাউন না মানলেই গুলি করে হত্যার নির্দেশ

চীনের উহান শহর থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন। করোনার প্রাদুর্ভাবে ফিলিপাইনেও লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

এই লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে। বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ নির্দেশ দেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন খুবই জটিল, তাই সরকারের বিধিনিষেধ মেনে চলুন।

ঘরের বাইরে বের হয়ে কারো বিপদ ডেকে না আনার অনুরোধ করেছেন ফিলিপিন্স প্রেসিডেন্ট। তিনি বলেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। কারণ এটা গুরুতর অপরাধ। পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে, কেউ যদি ঝামেলা করে এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়; তাহলে তাদের গুলি করে হত্যা করুন।

এদিকে দুই সপ্তাহ আগে থেকে দেশটিতে শুরু হয়েছে লকডাউক। কিন্তু খাবার ও ত্রাণ না পাওয়ায় ম্যানিলার কুয়েজন সিটির একটি মহাসড়কে বস্তিবাসীদের তীব্র প্রতিবাদের পর দুতার্তে এ হুঁশিয়ারি দিলেন। গ্রামের নিরাপত্তাকর্মী ও পুলিশ সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও শোনেনি অনেকে। আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে।

ফিলিপাইনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ৩১১ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর