ঘর থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় উসুই প্রু মারমা (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত উসুই প্রু চিৎমরম এলাকার জিং হ্লা মারমার ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশ্রারাফ উদ্দিন বলেন, মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সাথে জড়িত এখনই সেটি বলা সম্ভব না, তবে ওই এলাকাটি সন্তু লারমার জেএসএস-এর নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর