মহামারী করোনাভাইরাসের থাবার বেসামাল হয়ে পড়েছে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ১দিনে ১০৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন গায়ক ও গীতিকার অ্যাডাম শেলিসিংগার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।
রক ব্যান্ড ফাউন্টেইন অব ওয়েইনের অ্যাটর্নি এক বিবৃতিতে জানান, করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অ্যাডাম। তবে গত কয়েকদিনে তার অবস্থার উন্নতিও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অ্যাডামকে।
রক ব্যান্ড ফাউন্টেইন অব ওয়েইনের সহপ্রতিষ্ঠাতা অ্যাডাম শেলিসিংগার। গ্র্যামিজয়ী এ সঙ্গীততারকা অস্কারেও মনোনয়ন পেয়েছিলেন।