করোনা কেড়ে নিল ১৩ বছরের ছেলের প্রাণ, ভাইরাসের গতিবিধি বুঝতে পারছেন না বিজ্ঞানীরা!

এতদিন পর্যন্ত একদল বিজ্ঞানী বলছিলেন, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানোর সম্ভাবনা বেসি বয়স্কদের। অর্থাত্, ৬০ বছরের বেশি যাদের বয়স, তাঁদের এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা কঠিন।

কিন্তু এবার ইংল্যান্ডে একটি ১৩ বছরের ছেলে মারা গেল করোনায় আক্রান্ত হয়ে। অর্থাত্, এতদিন বেশ কিছু গবেষক বলেছিলেন, বাচ্চা বা কমবয়সীদের উপর করোনার প্রকোপ তেমন মারাত্মক হবে না। ১৩ বছরের ছেলেটির মৃত্যু এবার সেইসব গবেষকদের গবেষণা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল। এমনকী, করোনার গতিবিধি নিয়েও সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, তা হলে করোনাভাইরাসের গতিবিধি ঠাওর করতে পারছেন না বিজ্ঞানীরা!

১৩ বছরের ছেলেটির বাবা—মা জানিয়েছেন, তাঁদের সন্তানের কোনও অসুখ বা সংক্রমণ ছিল না আগে। কিছুদিন আগে আমেরিকাতে এক সদ্যোজাতের মৃত্যু হয়েছিল করোনার আক্রান্ত হয়ে। তারও আগে ইংল্যান্ডে ২১ বছর বয়সী একটি মেয়েরও মৃত্যু হয়েছিল করোনায়। এমনকী বেলজিয়ামেও ১২ বছর বয়সী একটি মেয়ের করোনার আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তা হলে কি কমবয়সীদের উপরও মারাত্মক প্রভাব ফেলছে এই মারণ ভাইরাস! তবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেশি বয়স্কদের মধ্যেই। জানাচ্ছেন চিকিত্সকরা।

বার্তাবাজাার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর