চীনে উপসর্গ ছাড়াই ১৫৪১ জন করোনা আক্রান্ত

করোনার উৎপত্তিস্থল চীনের উহানে গত কয়েক দিনে আর নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবরও সেভাবে আসেনি।

কিন্তু এবার যে রিপোর্ট সামনে এলো তা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। চীনে নাকি এমন অনেক করোনা আক্রান্ত রয়েছেন যাদের শরীরে কোন উপসর্গ নেই। অর্থাৎ বাইরে থেকে একেবারে সুস্থ স্বাভাবিক হলেও তাদের শরীরের মধ্যেই লুকিয়ে রয়েছে মারণ ভাইরাস।

উপসর্গ না থাকলে স্বাভাবিক ভাবেই ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে বলা হয়েছে, এরকম উপসর্গ বিহীন করোনা আক্রান্ত রয়েছে অন্তত ১৫৪১ জন। এর ফলে তিনি নতুন করে করো না সংক্রমণের প্রবণতা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানানো হয়েছে,

গত সোমবার পর্যন্ত এরকম ১৫৪১ জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, যার মধ্যে ২০৫ জন দেশের বাইরে থেকে এসেছেন। এরকম উপসর্গ বিহীন আক্রান্ত ছাড়াও ৩৫ জন নতুন করনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে যারা দেশের বাইরে থেকে এসেছে। এর ফলে চীনের বাইরে থেকে আসা করণে আক্রান্তের সংখ্যা ছিল ৮০৬।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর