ইতালির যে প্রদেশ এখনো করোনামুক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গোটা ইতালি যখন করোনার থাবায় বেসামাল, ঠিক তখনই ইতালির একটি সংবাদমাধ্যম জানাল ভিন্ন খবর। ইতালির ইসেরনিয়ার ইতালির একটি প্রদেশ করোনামুক্ত।

আর সমগ্র ইতালির মধ্যে একমাত্র ইসেরনিয়ার প্রদেশই প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণমুক্ত। বিরল এ ঘটনায় একদিকে যেমন সবাই আনন্দিত, তেমনি প্রতিদিন মৃতুর খবরে বিস্মিতও।

শহরটিতে ৮৩ হাজার বাসিন্দা বসবাস করছে। মোট পৌরসভা রয়েছে ৫২টি। এর ঘনত্ব ৫৪ হাজার ৩৮ কিমি। আর প্রতিবেশী প্রদেশগুলো লাকুইলা, কাসেরতা ও ফ্রসিননে।

ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে পজিটিভ কেউ শনাক্ত হয়নি।

যা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত। যদিও তারা অবরোধের বাইরে নেই। তবে এটি রোমের একটি ছোট্ট প্রদেশ। এ পর্যন্ত সেখানে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

এর আশপাশের শহরগুলোতে আক্রান্ত হয়েছে, কিন্তু ইসেরনিয়ায় কেউ আক্রান্ত হয়নি।

ইসেরনিয়ার মেয়র জাকোমো সবাইকে শান্তিতে থাকার আহ্বান জানান

৬৯ বছর বয়সী এই মেয়র একজন হিসাবরক্ষক। সেখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী করোনায় বিভিন্ন শহরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর