মহামারি আকার নেওয়া করোনা ভাইরাসের ছোবলে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
বিশ্বে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪৭ হাজার ২৭১ জন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারে এ সংখ্যা নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৭৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫ হাজার ১১০ জন।
বার্তাবাজার/কে.জে.পি