করোনায় যুক্তরাষ্ট্রে ১দিনে ১,০৪৯ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে দিনে দিনে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এবার ১দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১,০৪৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এটিই বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। তবে হঠাৎ করেই মিশিগানে এর প্রাদুর্ভাব বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনোই হয়নি। আগামী দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন সময় হবে বলেও জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর