করোনা প্রভাবে সারা বিশ্বের মত অস্ট্রেলিয়াতেও পড়েছে ভয়াবহ প্রভাব। অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে জাতীয় দৈনিকগুলোও। ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির ৬০টি আঞ্চলিক সংবাদ পত্র। সংবাদ মাধ্যমে নতুন করে সংকট পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ কর্পোরেশন।
সংবাদ মাধ্যমটি জানায়, দেশটির দৈনিক পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।
অস্ট্রেলিয়ায় নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় বলেন, এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নেইনি। করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকুরি রক্ষায় সবকিছুই করবো। করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরা ও ভেনু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে