মাদ্রাসাছাত্রীর সম্ভ্রমের দাম কি তবে ১০ হাজার টাকা?

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে দুই সন্তানের পিতা কালাম বেপারীকে ১০টি বেতের বাড়ি আর ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সোবহানের বাড়িতে গোপনে সালিশ বৈঠকে এই বিচার হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার(৩১ মার্চ) রাতে পটুয়াখালী উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। সালিশের রায়ে অভিযুক্ত কালামেকে ১০টি বেত্রাঘাত করেন তারই বাবা আব্দুল হক বেপারী। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় করায় বুধবার দুপুরেই কালাম কে আটক করে পুলিশ।

জানা যায়, সোমবার বিকালে বাড়ির উঠানে খেলার সময় ঐ ছাত্রীকে প্রতিবেশি কালাম বেপারী পাশের একটি ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। শিশুটি বাঁচার জন্য তখন চিৎকার করলে লোকজন চলে আসায় পালিয়ে যায় কালাম বেপারী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে কালামকে আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর