করোনা মোকাবিলায় সরকার যেকোনো ধরণের গনজমায়েত নিষিদ্ধ করেছিল। সেই নির্দেশ অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের বড় জমায়েত করেছিলেন তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভি। সেই অভিযোগে মাওলানা সাদ ও নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারের অভিযানও চলছে বলে জানা গেছে।
দিল্লির ওই জমায়েতে দেশ বিদেশের বিভিন্ন মেহমান এসেছিলেন। সেখান থেকে করণার সংক্রমন ছড়িয়ে ৭ জন মারা গিয়েছে বলেও জানা যায়। বিপুল মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি পুলিশ আগেই নোটিশ দিয়েছিল সাদকে। তবে গত ২৮ মার্চ থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ধরতে অভিযান চলছে। এফআইআরে আর যাদের নাম রয়েছে- ড. জিশান, মুফতি শেহজাদ, এম সাইফি, ইউনুস, মোহাম্মদ সালমান, মোহাম্মদ আশরাফ রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের খবরে বলা হয়, ওই জামাত থেকে ফিরে দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানায় ৬ জন, আন্দামানে ১০ জন, কাশ্মীরে একজন ও তামিলনাড়ুতে ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ওই জামাতে ৮২৪ জন বিদেশি ছিলেন। ইতোমধ্যে পুলিশ সেই তথ্য সংগ্রহ করেছে।
বার্তাবাজার/এসজে