মালয়েশিয়াতেও তাবলীগ জামাত থেকে করোনা ছড়িয়েছে

মালয়েশিয়ায় করোনা আক্রান্তদের বেশিরভাগই ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিল বলে জানা গেছে। গত মাসের ২৭ তারিখ থেকে চলতি মার্চের ১ তারিখ পর্যন্ত চারদিন ব্যাপী ওই অনুষ্ঠানেতারা অংশ নিয়ছিল বলে এএফপিকে এমনই এক তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়।

মালয়েশিয়ার সরকারের মতে, সম্প্রতি সেলানগরের শ্রী পেটালিং মসজিদে তাবলিগ জামাতের এক অনুষথান হয়। ১৬ হাজার মানুষের এই অনুষ্ঠানে সারাদেশের মানুষ অংশ নিয়েছিল। অনুষ্ঠান শেষে সবাই বাড়ি চলে যাওয়ার পর সারাদেশেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের মতে, মালয়েশিয়ায় ২ হাজারের বেশি করোনাভাইরাস সংক্রামিত। ৪৫ জনের মৃত্যু হয়েছে

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, তাবলিগ জামাতের সেই অনুষ্ঠানে বাংলাদেশ, ব্রুনেই, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড,পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা এসেছিলেন। তেমনই ছিলেন মালয়েশীয়রাও। সেই জমায়েতের পর পরই মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কয়েকজনের দেহে করোনাভাইরাস ছড়ায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর