এপ্রিলের শুরু। গনম অনেকটা পড়তে শুরু করেছে। মার্চ-এপ্রিল থেকে জুন-জুলাই। এই তিন মাস বাংলায় প্রকৃতি নেয় রূঢ় রূপ। কালবৈশাখী, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহসহ বন্যার মুখোমুখি হয় সারাদেশ।
এবারও এপ্রিলে তেমনি কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সভা শেষে এমন তথ্য জানানো হয়েছে।
সামসুদ্দিন আহমেদ জানান, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি ও এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
‘এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।’
কেএ/বার্তাবাজার