সারাদেশেই করোনার আতংক। জরুরী প্রয়োজনে জীবিকার তাদিগে মানুষজন বাইরে বের হলেও চোখেমুখে ভয়ের ছাপ স্পষ্ট। ঢাকাতো কার্যতো এখন লকডাউন নগরী। অপরিচিত দূরের কথা, পরিচিতজনদেরকেও কেউ সহজে এখন স্পর্শ করতে চায় না। কিন্তু ব্যতিক্রম দেখা গেলো ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মীদের।
বুধবার (১ এপ্রিল) ঢাকার রাজপথে অসুস্থ হয়ে পড়ে ছিলেন এক মধ্যবয়সী নারী। করোনার ভয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ। আশেপাশে কয়েকজন মানুষ চলাচল করলেও তারা এই নারীকে পড়ে থাকতে দেখে আঁতকে উঠে সড়ে যাচ্ছেন দূরে।
এমন সময় রাস্তা জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। তারা এই নারীকে এভাবে পড়ে থাকতে দেখে আর দেরী করেননি। বাড়িয়ে দেয় মানবতার হাত। মৃত্যুভয় উপেক্ষা করে তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ঘটনার কিছু ছবি তোএ তার ফেসবুকে শেয়ার করেছেন। তার ছবিগুলো শেয়ারের সময় লিখেন, রাস্তায় মারা যাচ্ছে একজন মানুষ, করোনা রোগী ভেবে কেউ এগিয়ে আসছে না। এভাবে কি মারা যাবে একজন মা? বিনা চিকিৎসায় খোলা আকাশের নীচে? প্রিয়জনের অশ্রু না দেখে বিদায় নিবে এই পৃথিবী থেকে?
শহরে জীবাণুনাশক ছিটানোতে ব্যস্ত বিদ্যানন্দের কয়েকজন স্বেচ্ছাসেবীর চোখে পড়ে। মনের ভয় আড়াল করে এগিয়ে চলে বৃদ্ধার দিকে। নিজেরা সংক্রমণ হবে জেনেও ভ্যানে করে নিয়ে গেলো হাসপাতালে।
এমন ঝুঁকির জন্য চরম মুল্য হয়তো আমাদের দিতে হবে, তবুও পথে মরতে দিবো না মানবতাকে।
[মানুষটি এখনো অচেতন হাসপাতালের বেডে, হার্ট এটাক হয়েছে উনার]
বার্তাবাজার/এসজে