ইতালির যে গ্রাম এখনও করোনা মুক্ত

সময়ের সাথে বিশ্বজুড়ে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনাভাইরাস। যার প্রথমে রয়েছে ইতালির নাম। করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশটি। এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। তবে অবাক করার বিষয়, দেশটির একটি গ্রামে এখনও হানা দিতে পারেনি এই ভাইরাস।

ইতালির উত্তরের পিয়েডমোন্ত অঞ্চলের একটি গ্রাম। নাম তার মন্টাল্ডো টোরিনিস। এর বাসিন্দারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হননি। অথচ ওই অঞ্চলেই দিন দিন বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মন্টাল্ডো টোরিনিসের বাসিন্দারা বিশ্বাস করেন, ‘অলৌকিক পানি’ তাদের এই ভাইরাস থেকে রক্ষা করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর