যুবলীগ নেতার ৩ ট্রাক্টর পুড়িয়ে দিল জনতা

সড়কের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবলীগ নেতার ৩টি ট্রাক্টরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাদাহ্রণ জনগন। বুধবার (১ এপ্রিল) ফ্রিদপুরের ভাঙ্গা উপজেলার বালিয়াডাঙ্গী সড়কের পাশে এই ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৪ জনকে আটক ও একটি ভেকু জব্দ করা হয়েছে।

জানা যায়, ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন একটি এলাকায় দরিদ্র মানুষদের ত্রান বিতরণের জন্য যাচ্ছিলেন। রাস্তার পাশে এভাবে বালু উত্তোলন হচ্ছে দেখে তিনি গাড়ি থামিয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতেই উত্তেজিত জনতা ৩টি ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ট্রাক্টরের মালিক উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন জানায়, আমার ৩টি গাড়ি পুড়িয়ে ক্ষতি করা হয়েছে ৫১ লাখ টাকা। স্থানীয় এক ব্যক্তি তার নিজের পুকুরে মাটি কাটাবে বলে আমাদের গাড়ি ভাড়া করেছিল। মোতালেব চেয়ারম্যানের উস্কানীর কারণে আমাদের এত বড় ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান জানান, বালু ব্যবস্থাপনা আইনে জনবিরোধী কার্যকলাপের দায়ে বালিয়াডাঙ্গি সড়কের পাশ থেকে অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে রাস্তার ক্ষতি করছিলএমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করি এবং বালু উত্তোলনের মেশিন বা ভেকু জব্দ করা হয়। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর